গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে ইজিবাইক চালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে থানায় অভিযোগ করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে ইজিবাইক চালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে থানায় অভিযোগ করা হয়েছে।
রাজবাড়ীতে ইজিবাইক ও ভ্যান ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুর ইসলাম।
হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাসী গ্রামের টমটম চালক কাসেম মিয়াকে হত্যা করে টমটম ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সে ওই গ্রামের গ্রামের আব্দুল আলীর ছেলে। মঙ্গলবার সকালে লামাতাসী ইউনিয়নের ভাতকাটিয়া এলাকা থেকে কাসেম মিয়ার মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গ্যারেজে হারেজ মিয়া (৪৫) নামে এক চালককে খুন করে দুইটি ব্যাটারিচালিত ইজিবাইক লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে।
নরসিংদীর পলাশে ইউনুস মিয়া অপু (১৭) নামের এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা-বক্তারপুর এলাকার একটি কলাখেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাচ্চু মিয়া নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ ছিনতাইকারীকে আটক ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বাঙ্গালা ইউনিয়নের মধুপুর করবস্থানের পাশে একটি পুকুর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
যশোরে বুলবুল হোসেনকে তার ইজিবাইক চুরির উদ্দেশ্যে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার কারার পর বুধবার (১২ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।
পাবনা প্রতিনিধি: টানা ৩৬ ঘন্টা অবিরাম অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই চক্রের সাত সদস্য আটকসহ ছিনতাই করা ১২ টি ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে পাবনা পুলিশ।